ভিয়েনা ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জে পুলিশের উপ-পরিদর্শককে দুই ডোজে দুই রকমের টিকা প্রদান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
  • ৬৩ সময় দেখুন

মোতাব্বির কাজল: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বিদ্যুৎ কুমার দাশ নামে পুলিশের এক উপ-পরিদর্শককে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড থেকে প্রথম ডোজ করোনার টিকা দিলেও দ্বিতীয় ডোজে দেয়া হয়েছে সিনোফার্মের ভেরোসেল। এ ঘটনায় স্বাস্থ্য কর্মীর অবহেলাকে দায়ি করেছেন পুলিশ সদস্য।

শনিবার আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। বিদ্যুৎ কুমার দাশ উপজেলার কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়িতে কর্মরত।

এসআই বিদ্যুৎ কুমার দাশ জানান, গত ১১ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে গেলে তাকে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের প্রথম ডোজ দেয়া হয়েছিল। এরপর অ্যাস্ট্রাজেনেকার টিকার সংকট দেখা দিলে নির্দিষ্ট সময়ে তিনি দ্বিতীয় ডোজ নিতে পারেননি। সম্প্রতি এই টিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুদ হওয়ার পর শনিবার তিনি টিকা নিতে গিয়েছিলেন। সেখানে কর্তব্যরত স্বাস্থ্য কর্মী জ্যেস্না বিশ্বাসকে তিনি অ্যাস্ট্রাজেনেকার টিকা দিতে বলেন। কিন্তু স্বাস্থ্য কর্মী তাকে দিয়ে দেন সিনোফার্মের ভেরোসেল। এরপর এসআই বিদ্যুৎ দুশ্চিন্তায় পড়ে গেলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এসে তাকে অভয় দেন এবং পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত যোগাযোগের জন্য বলেন। এসআই বিদ্যুৎ এখন নৌ পুলিশ ফাড়িতে অবস্থান করছেন।

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে টিকা নেয়া ব্যক্তির কোন পার্শ্বপ্রতিক্রিয়া হবে কি না সে ব্যাপারে এখনই বলা যাচ্ছে না।

এ বিষয়ে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল বলেন, এক ব্যক্তিকে দুই রকমের দুই ডোজ টিকা দেয়ার নির্দেশনা দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই ব্যক্তির কোন পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে কি না সে বিষয়টিও জানা নেই। খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে হবিগঞ্জের বাহুবলে এক চা শ্রমিককে এক মিনিটে দুই ডোজ টিকা প্রদানের ঘটনা ঘটে।

হবিগঞ্জ/ইবিটাইমস/আরএন

দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে পুলিশের উপ-পরিদর্শককে দুই ডোজে দুই রকমের টিকা প্রদান

আপডেটের সময় ০৫:৪৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১