ভিয়েনা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হবিগঞ্জের সাতছড়িতে গুলিসহ ১২টি বন্দুক ও পিস্তল উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
  • ৪২ সময় দেখুন

মোতাব্বির কাজল, হবিগঞ্জ: সাতছড়ি জাতীয় উদ্যানে আবারও মিলেছে অস্ত্রের সন্ধান। সাতদিন ধরে অভিযান চালিয়ে সেখান থেকে নয়টি একনালা বন্দুক, তিনটি পিস্তল ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৩ আগস্ট) রাত সোয়া ৮টায় ইউরোবাংলা টাইমসকে এ তথ্য জানান বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এসএনএম সামিউন্নবী চৌধুরী।

তিনি বলেন, হবিগঞ্জের চুনারুঘাটে অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যানে তিন মাস ধরে বিজিবি’র অনুসন্ধান চলছিল। গত ১ আগস্ট থেকে অভিযান শুরু হয়। এক পর্যায়ে শুক্রবার সন্ধ্যায় সাতছড়ি ব্রিজের পাশে দুইটি পাহাড়ের কাছে একটি বাঙ্কার থেকে নয়টি একনালা বন্দুক, তিনটি পিস্তল ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

লেফট্যানেন্ট কর্নেল এসএনএম সামিউন্নবী চৌধুরী আরও বলেন, ধারণা করা হচ্ছে অস্ত্রগুলো অন্তত তিন থেকে পাঁচ বছর আগের। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও অস্ত্রগুলো কি ধরনের ক্ষমতাসম্পন্ন এবং এগুলোর উৎস সম্পর্কে বিস্তারিত জানাতে সময় লাগবে।

হবিগঞ্জ/ইবিটাইমস/আরএন

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের সাতছড়িতে গুলিসহ ১২টি বন্দুক ও পিস্তল উদ্ধার

আপডেটের সময় ০৪:৫৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১