ভিয়েনা ০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে স্কুল থেকে এক বাংলাদেশীর লাশ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
  • ৫৪ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: ইতালিতে একটি স্কুলের ভেতর থেকে এক প্রবাসী বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সলিম উল্লাহ দুলাল (৪৫), বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর গ্রামে।

দেশটির সিসিলিয়ার পালেরমো এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় অনলাইন পত্রিকা লাইভসিসিলিয়া জানায়, ঘটনার দিন সকালে সিসিলিয়ার একটি রাইডিং স্কুলের পরিচালক তাদের প্রতিষ্ঠান খোলার পর এক যুবকের দেহ সেখানে পড়ে থাকতে দেখেন। জরুরি স্বাস্থ্যসেবা ১১৮-তে ফোন করলে স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে এসে জানায় ওই যুবক গতরাতেই মারা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে। এ ঘটনার মূল কারণ ও এরসঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে স্থানীয় পুলিশ।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে ওই স্কুলের পরিচালক জানান, তারা এর আগে ওই যুবককে কখনও এ এলাকায় দেখেননি। তবে স্কুলের একটু দূরে একটি মোটরসাইকেল রাখা ছিল। ধারণা করা হচ্ছে নিহত সলিম উল্লাহ ওই মোটরসাইকেলে করেই এখানে এসেছেন। এছাড়া তিনি কী কারণে এ রাইডিং স্কুল এরিয়াতে প্রবেশ করেছিলেন তা কেউ জানেন না।

পত্রিকাটি আরও জানায়, নিহত সলিম উল্লাহ দুলাল পালেরমোতে তার স্ত্রী ও এক সন্তান নিয়ে বসবাস করতেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইতালিতে স্কুল থেকে এক বাংলাদেশীর লাশ উদ্ধার

আপডেটের সময় ০৬:১৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১