ভিয়েনা ০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে নতুন ইইউ আশ্রয় নীতি কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের সাবেক আইজি বেনজির গ্রেফতার লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন

বিএনপি এখন লাইফ সাপোর্টে : ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • ৯৮ সময় দেখুন

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে। তিনি বলেন, বিএনপি নেতারা একদিকে জনরোষের আতঙ্কে আছে, অপরদিকে হঠকারি রাজনীতির কারণে তারা তাদের কর্মী-সমর্থকদের আস্থা হারিয়েছে।

সেতুমন্ত্রী বৃহস্পতিবার তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

বিএনপি জনগণের জন্য রাজনীতি করে না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি’র অন্তসারশূন্য ও উদ্দেশ্যমূলক অপপ্রচারে সরকার কান দেয় না। কারণ, জনগণ এসব কথামালার চাতুর্য বিশ্বাস করে না।

‘সরকার ভেন্টিলেশনে আছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, চোখ থেকে ক্ষমতার রঙিন খোয়াবের চশমা খুলে নিজেদের পায়ের তলায় মাটি আছে কি-না তা আগে দেখুন। আপনারা তো মিডিয়ার কল্যাণেই বেঁচে আছেন। বিএনপি নেতাদের সম্মিলিত কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বিদেশ থেকে ইথারে যে সিদ্ধান্ত ভেসে আসে, তা ঢাকায় বসে মিডিয়ার মাধ্যমে বিএনপি নেতারা তারই পুনরাবৃত্তি করছেন মাত্র। ফরমায়েশ কার্যকর করছেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি’র রাজনীতি হচ্ছে খুনিদের তোষণ, দুর্নীতিবাজ আর সাম্প্রদায়িক অপশক্তিকে পোষণ এবং অসহায় জনগণকে শোষণ। তাদের রাজনীতি ইতিহাস বিকৃতি, মিথ্যাচার আর অপপ্রচারের রাজনীতি। ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতাদের অবিরাম মিথ্যাচার অর্থহীন অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপি এখন লাইফ সাপোর্টে : ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৬:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১