ভিয়েনা ১০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নলছিটিতে গাঁজাসহ ছাত্রদলনেতা আটক লালমোহনে বাস চাপায় শিশু নিহত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি! লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন, লালমোহনে আনন্দ মিছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

চাল আমদানি শুল্ক কমালো সরকার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • ৯২ সময় দেখুন

ঢাকা: বাজারে মূল্য স্থিতিশীল রাখতে চালের আমদানি শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করেছে সরকার। এই সুবিধা আগামী আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে গত বছর দাম বাড়তে থাকায় তা নিয়ন্ত্রণে ও আমদানি উৎসাহিত করতে চালের আমদানি শুল্ক ২৫ শতাংশে নামানো হয়, যার মেয়াদ গত এপ্রিলে শেষ হয়। এরপর আর মেয়াদ বাড়ানো হয়নি। ফলে মে মাস থেকে যথারীতে ৬২ দশমিক ৫ শতাংশ শুল্ককর পরিশোধ করে চাল আমদানি করতে হতো।

উল্লেখ্য, চাল আমদানি শুল্ককর কমানোর অনুরোধ জানিয়ে গত ৬ জুলাই এনবিআরকে চিঠি দেয় খাদ্য মন্ত্রণালয়। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করলো এনবিআর।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাল আমদানিতে ১৫ শতাংশ কাস্টমস ডিউটি ছাড়াও ৫ শতাংশ অ্যাডভান্স ট্যাক্স (এটি) ও ৫ শতাংশ অ্যাডভান্স ইনকাম ট্যাক্স (এআইটি)  পরিশোধ করতে হবে। এই সুবিধা কেবলমাত্র বয়েল্ড ও নন বয়েল্ড আতপ চালের ক্ষেত্রে দেয়া হয়েছে। এর বাইরে বাসমতি বা অন্য কোন ধরণের চাল  আমদানিতে এই সুবিধা পাওয়া যাবে না।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চাল আমদানি শুল্ক কমালো সরকার

আপডেটের সময় ০৭:০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১