ভিয়েনা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ভূতাত্ত্বিক তথ্যাবলীর বহুল প্রচার টেকসই উন্নয়নে সহযোগিতা করবে: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৮:০১ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
  • ৪৪ সময় দেখুন

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভূতাত্ত্বিক তথ্যাবলীর বহুল প্রচার টেকসই উন্নয়নে সহযোগিতা করবে। তিনি বলেন, বৃহৎ অবকাঠামো নির্মাণে অবশ্যই ভূতাত্ত্বিক জরিপের প্রভাব মূল্যায়ন করা উচিত। ‘ভূমির উপযুক্ততা মানচিত্র’ সহজলভ্য করা অপরিহার্য।

বুধবার বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে (জিএসবি) মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে নবনির্মিত মুজিব কর্নার উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, জিএসবি প্রণীত সাইসমিক জোনেশন ম্যাপ জাতীয় বিল্ডিং কোডে অন্তর্ভুক্ত হয়েছে। দিনাজপুরের হাকিমপুরে প্রায় ৫০ মিটার পুরুত্বের লৌহ আকরিক সমৃদ্ধ চৌম্বক শিলার প্রাপ্তি নিশ্চিত হয়েছে; যেখানে লৌহ আকরিকের সম্ভাব্য মজুদ প্রায় ৬২৫ মিলিয়ন টন।

প্রতিমন্ত্রী বলেন, দেশীয় সম্পদ আহরণে জিএসবিকে  গবেষণার ক্ষেত্র গড়তে হবে। সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হোসেন মনসুর ও জিএসবির মহাপরিচালক ড. মহ. শের আলী বক্তব্য রাখেন।

 ঢাকা/ইবিটাইমস/আরএন

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভূতাত্ত্বিক তথ্যাবলীর বহুল প্রচার টেকসই উন্নয়নে সহযোগিতা করবে: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেটের সময় ০৫:৫৮:০১ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১