ভিয়েনা ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে “শান্তির প্রতিধ্বনি” নামে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত খোয়াই নদীতে নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর লালমোহন চরকচুয়ায় সরকারি গাছ কাটা বাধা দেওয়ায় হামলা- আহত ১৫ চাকরি ছেড়ে খামারে স্বপ্নের জয়; মুরগির বাচ্চা উৎপাদনে সফল খুশি খাতুন ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ

ইউরোপের কয়েকটি দেশে দাবানল অব্যাহত, তুরস্কে বৃষ্টিতে স্বস্তি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • ৪৯ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিস-সহ ইউরোপের কয়েকটি দেশ ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল অব্যাহত রয়েছে। এদিকে, বৃষ্টিপাতে দাবানল নিভে স্বস্তি ফিরেছে তুরস্কের দক্ষিণাঞ্চলে।

সাত দিন ধরে চলা দাবানলে পুড়ছে গ্রিসের ইভিয়া দ্বীপপুঞ্জ। ছাই হয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি। গৃহহীন কয়েক হাজার বাসিন্দা। দাবানল সতর্কতায় জনশূন্য এথেন্সের উত্তরাঞ্চলের ৩৭টি গ্রাম। গেল ৩০ বছরে মধ্যে সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দাবানলের শিকার ইতালির সিসিলিতে আগামী ছয় মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ক্যালাব্রিয়াসহ কয়েকটি অঞ্চল।

রাশিয়ায় দাবানলে পুড়ছে সাইবেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ৯৫টি বনভূমি। ক্ষতিগ্রস্ত ১১ লাখ হেক্টর এলাকা। ভয়াবহ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। দ্বিতীয় সর্বোচ্চ দাবানলে পুড়েছে রাজ্যটির উত্তরের চার লাখ ৬৩ হাজার হেক্টর বনাঞ্চল। এদিকে, অবশেষে বৃষ্টিপাতে দাবানল নিভে স্বস্তি ফিরেছে তুরস্কের দক্ষিণাঞ্চলের কয়েকটি প্রদেশে। এরআগে, টানা ১১দিনের চেষ্টায় ৪৭টি প্রদেশের দুই শতাধিক জায়গার দাবানল নিয়ন্ত্রণে আনার দাবি করে পাঁচ হাজারের বেশি দেশি-বিদেশী ফায়ার সার্ভিস কর্মী।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

লালমোহনে “শান্তির প্রতিধ্বনি” নামে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউরোপের কয়েকটি দেশে দাবানল অব্যাহত, তুরস্কে বৃষ্টিতে স্বস্তি

আপডেটের সময় ০৮:১৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১