ভিয়েনা ১২:২৭ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত

চরফ্যাশনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
  • ৩৮ সময় দেখুন

চরফ্যাশন, ভোলা: চরফ্যাশন উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ জন্মবার্ষিকী পালিত হয়।

রোববার (৮ আগষ্ট) চরফ্যাশন উপজেলা পরিষদের সভাকক্ষে জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আলোচনা শেষে সাতজন প্রশিক্ষণার্থীর নারীর মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আল নোমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, বিশেষ অতিথি ছিলেন কুকরী মুকরী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, চরফ্যাশন প্রেসক্লাব সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, জিন্নাগড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আহাম্মদ উল্লাহ প্রমুখ।

আলোচনায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, বাঙালির শ্রেষ্ঠ অর্জন দেশের স্বাধীনতাসহ বঙ্গবন্ধুর সব লড়াই-সংগ্রাম, আন্দোলনের নেপথ্যের প্রেরণা দানকারী ছিলেন ফজিলাতুন নেছা মুজিব।

তিনি বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে অফুরান প্রেরণার উৎস হয়ে ছিলেন।

তরিকুল ইসলাম/ইবিটাইমস/আরএন

তোফায়েল আহমেদ আর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত

আপডেটের সময় ০৫:০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১