ভিয়েনা ১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

রাজশাহীতে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
  • ৬২ সময় দেখুন

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে বেড়েছে করোনায় মৃত্যুর সংখ্যা। সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টার মধ্যে ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ১৫ জন। মৃত্যুর পাশাপাশি জেলায় করোনা শনাক্তের হারও বেড়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী গণমাধ্যমকে জানান, ২৪ ঘণ্টায় মৃত ১৯ জনের মধ্যে করোনা আক্রান্ত হয়ে সাতজন, উপসর্গ নিয়ে ১১ জন এবং করোনা পরবর্তীতে শারীরিক অসুস্থতায় একজন মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর সাতজন, নাটোরের পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নওগাঁর দুজন ও পাবনার একজন।

একই সময়ে করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছে ৪৭ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩০ জন। হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে বর্তমানে রোগী ভর্তি আছে ৩৯২ জন।

২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৪৭ জনের মধ্যে রয়েছে রাজশাহীর ১৯ জন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, নাটোরের তিনজন, নওগাঁর পাঁচজন, পাবনার সাতজন, সিরাজগঞ্জের তিনজন, বগুড়ার একজন, চুয়াডাঙ্গার তিনজন ও মেহেরপুরের একজন।

রাজশাহী/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাজশাহীতে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

আপডেটের সময় ১২:১৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১