ভিয়েনা ০৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

যুক্তরাষ্ট্রে প্রেস মিনিস্টার হিসেবে নিযুক্ত হলেন সাজ্জাদ হোসেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
  • ৫৭ সময় দেখুন

ঢাকা: সরকার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বার্তা সংস্থা-বাসস এর প্রধান বার্তা সম্পাদক এ জেড এম সাজ্জাদ হোসেনকে প্রেস মিনিস্টার হিসেবে নিযুক্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বলেছে, সাজ্জাদ তিন বছরের চুক্তিতে ওই পদে কাজ করবেন।

সাজ্জাদ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী এবং মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত ডা. এম এ কাশেমের কনিষ্ঠ পুত্র। তার মা বেগম হাফিজুন্নেসা তৎকালীন মাদারীপুর মহকুমা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর সাজ্জাদ ১৯৯৭ সালে বাসসে সহ-সম্পাদক হিসেবে যোগদেন। এর আগে তিনি ১৯৯৫ সালে একটি বাংলা সংবাদপত্রে যোগদানের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। তিনি ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইংয়ের সঙ্গে সংযুক্ত ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রে প্রেস মিনিস্টার হিসেবে নিযুক্ত হলেন সাজ্জাদ হোসেন

আপডেটের সময় ০৮:৫৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১