ভিয়েনা ০৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

করোনা চিকিৎসায় আইসিইউ মনিটর ও হাইফ্লো অক্সিজেন মাস্ক দিলেন সুলতান আহমেদ মৃধা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
  • ১১৪ সময় দেখুন

পটুয়াখালী প্রতিনিধিঃ করোনা রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিতে প্রধানমন্ত্রীর পটুয়াখালী মেডিকেল কলেজ (পমেক) হাসপাতালের ৫ বেডের আইসিইউ এর জন্য ৫টি মনিটর ও শতাধিক হাইফ্লো অক্সিজেন মাস্ক প্রদান করেছেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. সুলতান আহমেদ মৃধা।

শনিবার (৩১ জুলাই) আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের কাছে এড. সুলতান আহমেদ মৃধা এসব চিকিৎসা সামগ্রী তুলে দেন্।

চিকিৎসা সামগ্রী প্রদান অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আঃ মতিন, সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম শিপন, সহকারী পরিচালক ডাঃ লোকমান হাকিম সহ স্থানীয় গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এর আগেও সুলতান মৃধা করোনা রোগীর চিকিৎসার জন্য ৩টি ভেন্টিলেশন মেশিন, ৪টি অক্সিজেন কনসেনট্রেটর, রক্ত সংরক্ষণের জন্য উন্নত মানের ফ্রিজ, পিপিই, হ্যান্ড গ্লেভস, হেড ক্যাপ ও ডিজিটাল থার্মোমিটারসহ দুমকি ও মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিন্ডার বেইসড সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করে দিয়েছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, সরকারের পাশাপাশি সংকট মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের সক্ষমতা বৃদ্ধির জন্য বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে সহায়তা বাড়ানো দরকার। জরুরী সময়ে এমন সহযোগিতার জন্য তিনি এ্যাড. সুলতান আহমেদ মৃধাকে ধন্যবাদ জানান।

সালাম আরিফ/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনা চিকিৎসায় আইসিইউ মনিটর ও হাইফ্লো অক্সিজেন মাস্ক দিলেন সুলতান আহমেদ মৃধা

আপডেটের সময় ০৫:১৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১