ভিয়েনা ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
  • ৬০ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোজাম্মেল হোসেন হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার সদর ইউনিয়নের গান্ডতা গ্রামের। নিহত মোজাম্মেল হোসেন ওই গ্রামের মৃত আব্দুল হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন দিন মজুর ছিলেন।

নিহতের স্ত্রী মাকসুদা বেগম জানান, তার স্বামী মোজাম্মেল হোসেন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির সামনের বাগানের একটি রেইন্ট্রি গাছের ডাল কাটতে গেলে দুর্ঘটনার শিকার হন। মোজাম্মেল বিদ্যুতায়িত হয়ে গাছের নিচে থাকা নালার পানিতে পড়ে যান। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আরিফা সিদ্দিকী জানান, মোজাম্মেল হোসেন হাওলাদারকে মৃত্ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

আপডেটের সময় ১০:৪২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১