ভিয়েনা ১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

ভোলায় লকডউন বাস্তবায়নে ১১৬ জনকে জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
  • ৬৯ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলা জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান লকডউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে ১০৪ টি মামলায় ১১৬ জনকে ৬২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত জেলার ৭ উপজেলার বিভিন্ন স্পটে ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করা হয়।

স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযানে নেতৃত্ব দেন। এসময় জনসচেতনতায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ ও মাইকিং করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান জানান, জরিমানার মধ্যে সদর উপজেলায় ৫টি মোবাইল কোর্টের মাধ্যমে ৩৯ মামলায় ৪২ জনকে ২৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। দৌলতখানে ১টি মোবাইল কোর্টে ১৬ মামলায় ১৬ জনকে ১২ হাজার ৩০০ টাকা। বোরহানউদ্দিনে ১৫ মামলায় ২২ জনকে১২ হাজার ১০০ টাকা, লালমোহনে ৬ মামলায় ৭ জনকে জরিমানা করা হয় ২ হাজার ৩০০ টাকা।

তিনি আরো জানান, তজুমদ্দিনে ১ টি মোবাইল কোর্ট চালিয়ে ১২ মামলায় ১২ জনকে ৩ হাজার ৫০০ টাকা, চরফ্যাসনে ১৪ মামলায় ১৫ জনকে ৪ হাজার ৫০০ ও মনপুরায় ২ জনকে ১ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

এদিকে সরকার ঘোষিত ১৪ দিনের বিধিনিষেধের তৃতীয় দিনে জেলায় সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে। শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় লকডউন বাস্তবায়নে ১১৬ জনকে জরিমানা

আপডেটের সময় ১১:২২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১