ভিয়েনা ১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

চট্টগ্রামে করোনায় ১১ জনের মৃত্যু, আক্রান্ত ৮০১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
  • ৭৬ সময় দেখুন

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃতের সংখ্যা আবারো বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত ১১ রোগীর মৃত্যু হয়েছে। এ সময় ৮০১ জনের নমুনা পরীক্ষায় ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। সংক্রমণ হার রেকর্ড ৩৮ দশমিক ৫৪ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, শনিবার চট্টগ্রামের ২ হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষা করায় ৮০১ জন পজিটিভ হয়েছে। এদের মধ্যে শহরের বাসিন্দা ৪৬৯ জন ও ১৪ উপজেলার ৩৩২ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ হাটহাজারীতে ৬৬ জন, রাউজানে ৪০ জন, রাঙ্গুনিয়ায় ৩৮ জন, বোয়ালখালীতে ৩৭ জন, পটিয়ায় ৩৬ জন, আনোয়ারায় ২৮ জন, সন্দ্বীপে ২৩ জন,  বাঁশখালীতে ২০ জন, সীতাকু-ে ১৯ জন, মিরসরাইয়ে ১২ জন, ফটিকছড়িতে ৫ জন, লোহাগাড়া ও সাতকানিয়ায় ৩ জন করে এবং চন্দনাইশে ২ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৭৫ হাজার ৩৬৩ জন।

এদিকে, গতকাল ১১ জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি মাসের প্রথম চব্বিশ দিনে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭৮ জনে।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চট্টগ্রামে করোনায় ১১ জনের মৃত্যু, আক্রান্ত ৮০১

আপডেটের সময় ১১:২৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১