ভিয়েনা ০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

ভোলায় নিখোঁজের ৮ দিন পর খালে মিলেছে যুবকের লাশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
  • ৮৬ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলায় নিখোঁজের আট দিন পর খাল থেকে মো. সাইদুর রহমান (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাইদুর রহমান ভোলা পৌরসভার ৬নং ওয়ার্ডের দরগাহ রোড এলাকার মো. ছিদ্দিক মিয়ার ছেলে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের শেরেবাংলা বাজার সংলগ্ন একটি খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মো. সাইদুর রহমান গত বুধবার (১৪ জুলাই) বিকেলে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায়। পরে বিভিন্ন জায়গায় অনেক অনুসন্ধান করেও তাকে পাওয়া যায়নি। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ভেদুরিয়া ইউনিয়নের শেরেবাংলা বাজার সংলগ্ন পোলের নিচে লাশ ভাসতে দেখে স্থানীয়রা সাইদুর রহমানের পরিবারকে খবর দেয়। তারা গিয়ে এটা সাইদুর রহমানের লাশ বলে নিশ্চিত করেন। পরে সদর থানা পুলিশের সহযোগীতায় খাল থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার আরো জানায়, ছোট বেলায় সাইদুর রহমানের এসএসসি পরীক্ষা চলাকালিন সময়ে প্রচন্ড জ্বর হয়। যার কারনে সে আর পরীক্ষা দিতে পারেনি। এই থেকে পরীক্ষা না দিতে পেরে তার মানসিক সমস্য দেখা দেয়। গত দুই তিন বছর ধরে তাকে মানসিক ডাক্তারও দেখানো হয়েছে। কিন্তু সে আর আগের অবস্থায় ফিরে আসেনি। মানসিক সমস্যার কারনেই সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছেন পরিবার।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর মূল কারণ জানা যাবে বলেও জানান তিনি।

হোসাইন সাদী/ ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় নিখোঁজের ৮ দিন পর খালে মিলেছে যুবকের লাশ

আপডেটের সময় ০৭:৩৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১