ভিয়েনা ০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

কাউখালীতে একই দিনে তিন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
  • ৭৩ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে একই দিনে তিনজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) তাদের দাফন করা হয়।

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা বীর মুক্তিযোদ্ধারা হলেন মীর আফজাল হোসেন (৬৫), রুস্তুম আলী খান (৭০) ও আব্দুল ওয়াহেদ খান (৭৭)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মাৎ খলেদা খাতুন রেখা জানান, তাদের প্রত্যেককে পৃথকভাবে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের মাধ্যমে দাফন করা
হয়েছে।

জানা  গেছে, উপজেলার সদর ইউনিয়নের জিয়ালখান গ্রামের বীর মুক্তিযোদ্ধা মীর আফজান হোসেন গত বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে মারা যান। শুক্রবার (২৩ জুলাই) জুমার নামাজ শেষে কাউখালী সরকারী বালিকা বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও
জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

অন্যদিকে, উপজেলা সদরের আইরন গ্রামের বীর মুক্তিযোদ্ধা রুস্তুম আলী খান শুক্রবার (২৩ জুলাই) সকালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেদিনই আছর নামাজ শেষে আইরন গ্রামের মসজিদের সামনের মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও নামাজে জানাজা  শেষে পারিবারিক কবরস্থানে এই বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়।

এছাড়া শুক্রবার (২৩জুলাই) ভোর ৪টায়  উপজেলার কেন্দুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ খান বার্ধক্য জনিত কারনে মারা যান। একই দিন দুপুরে
তাকে উপজেলার কেন্দুয়া স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যদা প্রদান ও নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা , সহকারী কমিশনার (ভুমি) জান্নাত আরা তিথী, থানার অফিসার ইন চার্জ (ওসি)
বনি আমিন।

লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাউখালীতে একই দিনে তিন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেটের সময় ০৭:৩৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১