ভিয়েনা ১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

লালমোহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
  • ৭৭ সময় দেখুন

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে স্বাস্থ্যবিধি অমান্য করে যাত্রী পরিবহন করায় দুটি বাস, দুটি দোকান ও পথচারীসহ ১১জনকে ১৪ হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ জুলাই) বিকেলে লালমোহন বাজারের থানার মোড়সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম।

এসময় স্বাস্থ্যবিধি অমান্য করে যাত্রীবাহি বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন করায় দুটি বাসস্টাফকে ৫হাজার করে জরিমানা করা হয়। পাশাপাশি স্বাস্থ্যবিধি অমান্য করায় দুই দোকানিসহ ও মাস্কবিহীন বাইরে বেরুনোর দায়ে পথচারীদেরকেও জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম বলেন, গণপরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের কথা থাকলেও তারা সেই নির্দেশ অমান্য করায় অভিযান চালানো হয়েছে। এছাড়াও যারা মাস্কবিহীন বাইরে ঘোরাঘুরি করছে তাদেরকেও আইনের আওতায় আনা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সালাম সেন্টু/ইবিটাইমস/এম আর

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেটের সময় ০৫:১১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১