ভিয়েনা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

বাহুবলে আলোচিত মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
  • ৭০ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলের আলোচিত মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হান্নান (৪৪) কে আটক করেছে র‍্যাব। শনিবার মধ্যরাতে র‍্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলার দিগাম্বর বাজার এলাকা থেকে তাকে আটক করে।

আটককৃত আব্দুল হান্নান হবিগঞ্জের বাহুবল উপজেলার হাজী মাদাম গ্রামের টেনু মিয়ার ছেলে।

উল্লেখ্য যে, গত ১৮ই মার্চ রাতে ভাড়া বাসায় অঞ্জলি মালাকার (৩২) এবং তার মেয়ে পুজা দাস (৮) কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এর পরদিন নিহতের স্বামী সন্দিপ দাস বাদি হয়ে বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হান্নান কে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামীকে বাহুবল থানায় হস্তান্তর করা হবে।

মোতাব্বির কাজল/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাহুবলে আলোচিত মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেটের সময় ০৬:৩৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১