ভিয়েনা ১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

ক্রিস্টাল মেথ আইস মাদকসহ আ’লীগ নেতা গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
  • ৯৩ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি:  পিরোজপুরে ক্রিস্টাল মেথ আইস মাদকসহ মোঃ মাসুম খান রাজ (২৭) সামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন RAB। মাসুম খান রাজ জেলার সদর উপজেলার টোনা ইউনিয়নের ওধনকাঠী গ্রামের মৃত মতিউর রহমান খানের ছেলে। এছাড়া তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক।

রবিবার (১৮জুলাই) বেলা ১২টার দিকে RAB-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে। পরে তাকে পিরোজপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় বরিশাল RAB-৮ এর ডিএডি মোঃ  আল মামুন শিকদার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।

RAB-৮ জানায়, গত শনিবার (১৭জুলাই) রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার টোনা ইউনিয়নের ওধনকাঠী গ্রামে বাড়ির সামনে মাদক বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় RAB-এর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও মাসুম খান দৌড়ে পালানোর সময় আটক হয়। এ সময় তার কাছে থাকা একশ গ্রাম ক্রিষ্টার মেথ আইস মাদক উদ্ধার করা হয়।

পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান জানান, মাসুম খানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

এদিকে, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, আটককৃত মোঃ মাসুম খান রাজ একজন তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী। এর আগেও মাদকসহ তার ভাই মামুনকে স্ত্রীসহ গ্রেফতার করা হয়েছিল।

লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ক্রিস্টাল মেথ আইস মাদকসহ আ’লীগ নেতা গ্রেফতার

আপডেটের সময় ০৬:১৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১