ভিয়েনা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

জার্মানিতে ভারি বৃষ্টি ও বন্যা : নিহত বেড়ে ৪২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
  • ১১৩ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টির পর বন্যায় অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে এবং কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বন্যার কারণে এরই মধ্যে ওই অঞ্চলের কিছু বাড়িঘর ধসে পড়েছে, আরও অন্তত ২৫টি বাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।

বৃহস্পতিবার পুলিশ জানায়, রাইনল্যান্ড-পালাটিনেট প্রদেশের আরভেইলার অঞ্চলে বন্যায় ১৯ জনের মৃত্যুর পাশাপাশি বহু মানুষ নিখোঁজ হয়েছে। নদীর পানি তীর উপচে লোকালয়ে প্রবেশের পর বাড়িঘরের ভেতর আটকা পড়া প্রায় ৫০ জন ছাদে আশ্রয় নিয়েছে।

এ ছাড়া বন শহরের দক্ষিণের আরেকটি অঞ্চলে মারা গেছে আরও ১৫ জন। নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া প্রদেশে ফায়ার সার্ভিসের দুই কর্মী এবং আরও আটজন মারা গেছে।

বন্যার কারণে সড়ক ও রেল যোগাযোগ বিঘ্নিত হয়েছে। রাইন নদীতে নৌযানের চলাচল স্থগিত রাখা হয়েছে।

বৃহস্পতি ও শুক্রবার জার্মানির দক্ষিণপশ্চিমাঞ্চলে আরও বৃষ্টি হতে পারে বলে দেশটির আবহাওয়া বিভাগের পূর্বাভাসে সতর্ক করা হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জার্মানিতে ভারি বৃষ্টি ও বন্যা : নিহত বেড়ে ৪২

আপডেটের সময় ০৬:৩০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১