ভিয়েনা ০৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

দেশে ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ মৃত্যু ২০৩ : মৃত্যুর হার ১.৬১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • ১০৯ সময় দেখুন

ঢাকা: দেশে কোভিড-১৯ এ গত ২৪ ঘন্টায় ২০৩ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৪২ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৯৮ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে ৬১ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ জন, বরিশাল ও সিলেট বিভাগে ৫ জন করে, রংপুর বিভাগে ১৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭ জন রয়েছেন।

এছাড়া গত ২৪ ঘন্টায় ৪১ হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষায় ১২ হাজার ১৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ৭০ লাখ ৫৬ হাজার ৯৮৯ জনের নমুনা পরীক্ষায় ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৪৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৯ হাজার ১৬৭ জন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ মৃত্যু ২০৩ : মৃত্যুর হার ১.৬১

আপডেটের সময় ০৬:৩৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১