ভিয়েনা ০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

হবিগঞ্জে ৬ কোটি টাকার সাপের বিষসহ দুই যুবক গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
  • ৭৪ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে ছয় কোটি টাকা মূল্যের সাপের বিষসহ দুই যুবক গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১১ জুলাই) রাতে সদর উপজেলার আটঘরিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সদর উপজেলার পইল ইউনিয়নের আটঘরিয়া গ্রামের আব্দুল বারিকের ছেলে জসিম উদ্দিন ও একই গ্রামের এজাবত আলীর ছেলে আলা উদ্দিন। পরে সোমবার (১২ জুলাই) হবিগঞ্জ মডেল থানায় মামলা দিয়ে তাদের পুলিশে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে সাপের বিষ সংগ্রহ করে দীর্ঘদিন ধরে পাচার করে আসছে একটি চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় প্রায় ৯ কেজি সাপের বিষসহ তাদের আটক করা হয়। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ছয় কোটি টাকা।

মামলার তদন্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এগুলো নিজেদের বলে স্বীকার করে এবং কোবরা সাপের বিষ বলে জানান ।

মোতাব্বির হোসেন কাজল/ ইবিটাইমস

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে ৬ কোটি টাকার সাপের বিষসহ দুই যুবক গ্রেফতার

আপডেটের সময় ০৪:৪৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১