ভিয়েনা ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নলছিটিতে গাঁজাসহ ছাত্রদলনেতা আটক লালমোহনে বাস চাপায় শিশু নিহত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি! লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন, লালমোহনে আনন্দ মিছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

বাংলাদেশে ২০০ মিলিয়ন ইউরো বিনিয়োগে আগ্রহ প্রকাশ ইতালির : এলজিআরডি মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
  • ৮৩ সময় দেখুন

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম জানিয়েছেন, গ্রামীণ অবকাঠামো নির্মাণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানি সরবরাহ ও পয়:নিষ্কাশনে দেশে দু’শত মিলিয়ন ইউরো বিনিয়োগে ইতালি আগ্রহ প্রকাশ করেছে।

রবিবার সচিবালয়ের বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজায়েতার সঙ্গে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান।

তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শহরের সকল সুযোগ-সুবিধা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘আমার গ্রাম, আমার শহর’ দর্শন বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। এ কর্মসূচী বাস্তবায়নে ইতালি সহযোগিতা করতে পারে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য সহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

বাংলাদেশ ও ইতালির মধ্যেকার দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করে স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, বন্ধু প্রতিম দেশ দু’টির মধ্যে ভবিষ্যতে সম্পর্ক আরো নতুন মাত্রা পাবে এবং সুদৃঢ় হবে।
এ সময় তিনি বাংলাদেশে ইতালির বিনিয়োগের আগ্রহ প্রকাশ করায় সে দেশটির সরকারকে ধন্যবাদ জানান।

ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশকে ব্যাপক সম্ভাবনাময় একটি দেশ উল্লেখ করেন। সাক্ষাতকালে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে ২০০ মিলিয়ন ইউরো বিনিয়োগে আগ্রহ প্রকাশ ইতালির : এলজিআরডি মন্ত্রী

আপডেটের সময় ০৬:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১