ভিয়েনা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে নতুন ইইউ আশ্রয় নীতি কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের সাবেক আইজি বেনজির গ্রেফতার লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন

বিপর্যয়ের সময় গণমাধ্যমকে আড়াল করা অস্বাভাবিক: জিএম কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • ১০৭ সময় দেখুন

ঢাকা: সিভিল সার্জন ছাড়া ঢাকা জেলার কোনো হাসপাতালের তথ্য গণমাধ্যমকর্মীদের না দেয়ার সিদ্ধান্তকে গণতান্ত্রিক ব্যবস্থায় বেমানান বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। অবাধ তথ্যপ্রবাহ গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার অপরিহার্য শর্ত বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (১০ জুলাই) এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘করোনার উচ্চ সংক্রমণের সময় ঢাকার সিভিল সার্জন কেন গণমাধ্যমের স্বাভাবিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে চান, সেটিও খতিয়ে দেখতে হবে। এমন বিপর্যয়ের সময় গণমাধ্যমকে আড়াল করা স্বাভাবিক ব্যাপার নয়। তাই দ্রুততার সঙ্গে ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য না দেয়ায় নির্দেশনা প্রত্যাহার করতে হবে।’

জিএম কাদের বলেন, ‘আমরা অবাক ও বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি—২৪ ঘণ্টা পার হলেও ঢাকার সিভিল সার্জনের জারি করা নির্দেশনা এখনো প্রত্যাহার করা হয়নি। অথচ মহামারি করোনাকালে জাতি সঠিক তথ্য জানতে গণমাধ্যমের দিকেই তাকিয়ে থাকে।’

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিপর্যয়ের সময় গণমাধ্যমকে আড়াল করা অস্বাভাবিক: জিএম কাদের

আপডেটের সময় ০৪:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১