ভিয়েনা ০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে নতুন ইইউ আশ্রয় নীতি কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের সাবেক আইজি বেনজির গ্রেফতার লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন

প্রধানমন্ত্রীর উপহার প্রকল্প শুরু থেকেই দুর্নীতিতে ভরপুর: বিএনপি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • ৬৬ সময় দেখুন

ঢাকা: গৃহহীন, ভূমিহীন, গরীব ও অসহায় মানুষকে দেওয়ার জন্য ‘মুজিববর্ষে’র প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ প্রকল্পের শুরু থেকেই অনিয়ম ও দুর্নীতিতে ভরপুর ছিল বলে অভিযোগ করেছে বিএনপি। এর সাথে সরকারের অনেকেই জড়িত বরেও অভিযোগ করেছে দলটি।

শনিবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর নয়া পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দফতরের চলতি দায়িত্বশীল সৈয়দ এমরান সালেহ প্রিন্স দলের এ অবস্থান তুলে ধরেন।

প্রিন্স বলেন, ‘গরীব মানুষের কাছ থেকে টাকা নিয়ে বরাদ্দ তালিকায় নাম ওঠানো হয়েছে। জায়গা, জমি, বাড়ি-ঘরের মালিক এমনকি প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের নামও অর্থের বিনিময়ে বরাদ্দের তালিকায় তুলেছে সরকার সংশ্লিষ্টরা।

প্রিন্স আরও বলেন, ঘরপ্রতি ৪০ ব্যাগ সিমেন্ট বরাদ্দ দানের স্থলে ব্যবস্থা করা হয়েছে ১০/১২ ব্যাগ সিমেন্ট। বাকিটা বালি, মাটি দিয়ে ঘর নির্মাণ করে হস্তান্তরের দুর্নীতি, অনিয়ম, লুটপাট ধরা পড়লেও সরকারের মন্ত্রী, নেতারা জিরো টলারেন্সের কথা বলেন। কিন্তু দুর্নীতিবাজ, লুটপাটকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে জনগণের টাকা আত্মসাৎ করার সুযোগ করে দিয়ে নিজেরা যে মহা দুর্নীতি করছেন সেটা তারা বেমালুম ভুলে যান।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধানমন্ত্রীর উপহার প্রকল্প শুরু থেকেই দুর্নীতিতে ভরপুর: বিএনপি

আপডেটের সময় ০৪:৫৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১