ভিয়েনা ০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

অস্ট্রিয়ার ৭ জন সংসদ সদস্য করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত,স্বাস্থ্যমন্ত্রীর সতর্কতা জারি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩২:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
  • ৪৫ সময় দেখুন

অস্ট্রিয়ায় করোনার দৈনিক সংক্রমণ পুনরায় বৃদ্ধি পেয়ে তিন অঙ্কের ঘরে

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন অস্ট্রিয়ায় পুনরায় করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। গত ২৬ জুনের পর অস্ট্রিয়ায় এই প্রথম করোনার নতুন সংক্রমণ পুনরায় এক শতের উপরে।

এদিকে অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন, অস্ট্রিয়ার ৭ জন সংসদ সদস্য করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন বলে সংসদ সূত্র জানিয়েছেন। যে সকল সংসদ সদস্য নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন তারা সকলেই স্পেনের আইবিজা(Ibiza) দুর্নীতির সংসদীয় উপ-কমিটির সদস্য বলে জানা গেছে। আক্রান্ত সংসদ সদস্যরা সকলেই নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক Kronen Zeitung জানিয়েছেন, অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডা.ভল্ফগাং মুকস্টাইনm(গ্রিনস) আজ রাজধানী ভিয়েনায়  অসহায় বাস্তহারা মানুষদের একটি শিবির পরিদর্শনের সময় অস্ট্রিয়ায় করোনার নতুন ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের সতর্কতার কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী মুকস্টাইন সতর্ক করে বলেন,আমাদের দেশ থেকে মহামারীটি এখনও”শেষ হয়ে যায় নি”। সংসদীয় আইবিজা উপ কমিটির একাধিক সংসদ সদস্য করোনার সংক্রমিত শনাক্ত হওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী ভল্ফগ্যাং মুকস্টাইন (গ্রিনস) সংক্রমণের সংখ্যা কমতে থাকায় অসাবধানতার বিরুদ্ধে সতর্ক করছিলেন। তিনি বলেন, সংসদে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের এই”ক্লাস্টারটি (সংক্রমণের বিস্ফোরণ) প্রমাণ করে যে, আমরা এখনও মহামারীতে রয়েছি, এটি শেষ হয়নি”। তাই তিনি যতই শিথিলতা হোক না কেন, সকলকে সম্পূর্ণ সতর্কতার সাথে চলাফেরা করার অনুরোধ করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী অস্ট্রিয়ার জনগণের উদ্দেশ্যে বলেন, আমাদের অবশ্যই ৩-জি পদ্ধতি মেনে চলতে হবে। ৩-জি হল,করোনার প্রতিষেধক টিকা গ্রহণ, করোনার পরীক্ষা এবং করোনার থেকে সুস্থতা লাভ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অস্ট্রিয়ার জাতীয় সংসদ সদস্যদের এই নতুন সংক্রমণের বিস্তার এটাই প্রমাণ করে যে,আমরা এখনও করোনা মহামারীর ভিতরেই অবস্থান করছি।

তিনি আরও বলেন “আমাদের ৩-জি মেনে চলতে হবে, পরীক্ষা করতে হবে এবং এখনও সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। স্বাস্থ্যমন্ত্রী মুকস্টাইন এফপিও (FPÖ) সংসদীয় দলের নেতা ক্রিশ্চিয়ান হাফেনেকেকারকে শুভেচ্ছা জানিয়েছেন করোনার সংক্রমণ থেকে কিছুটা সুস্থ হওয়ায়। সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, তিনিই এই দলের প্রথম যিনি করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমিত শনাক্ত হয়েছিলেন। সংসদীয় উপ কমিটির আরও যারা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন তার মধ্যে অন্যতম হলেন, সংসদের বিরোধী দল NEOS এর সংসদীয় গ্রুপের নেতা স্টিফানি ক্রিস্পার এবং গ্রিন পার্টির  এমপি ডেভিড স্ট্যাগমুলার অন্যতম।

তাছাড়াও সংসদের আরও একাধিক সদস্য, কর্মচারী ও সাংবাদিকদের সাথে যারা পান করার সময় সংক্রামিত হয়েছিল তাদের মধ্যে সংক্রামিতদের মধ্যে এমনও ছিলেন যারা ইতিমধ্যে সম্পূর্ণরূপে টিকা গ্রহণ করেছিলেন।

সংবাদ সংস্থা এপিএ আরও জানিয়েছেন, অস্ট্রিয়ার জাতীয় সংসদে করোনার সংক্রমণ ব্যাপকহারে ছড়িয়ে পড়ায় অস্ট্রিয়ার সরকার প্রধানের কার্যালয় চ্যান্সেলারিতে সংসদ সদস্য সহ সমস্ত অ্যাপয়েন্টমেন্ট বাতিল ঘোষণা করা হয়েছে।

গতকাল সংসদের বিরোধীদল FPÖ তাদের জাতীয় সংসদীয় দলের নেতা হাফেনেক্কারের সংক্রমণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সরকার প্রধানের কার্যালয় চ্যান্সেলরি অফিসকে অবহিত করেছিলেন। তারপরে সতর্কতা হিসাবে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১০৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ জন। আজ রাজধানী ভিয়েনায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫৩ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ২১ জন, NÖ রাজ্যে ২০ জন, Burgenland রাজ্যে ৭ জন, Tirol রাজ্যে ৩ জন, Vorarlberg রাজ্যেও ৩ জন, Salzburg রাজ্যে ২ জন, Steiermark রাজ্যেও ২ জন এবং Kärnten রাজ্যে -৪ জন(ডাটা ক্লিনিংয়ের জন্য মাইনাস)।

আজ অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে করোনার প্রতিষেধক টিকাদান করা হয়েছে ৭৭,২৩৮ ডোজ এবং এই পর্যন্ত মোট টিকাদান করা হয়েছে ৮২,৩৯,৮৪৬ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৫১,০০৮ ডোজ এবং করোনায় এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১০,৭১৯ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩৮,৫৬৬ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১,৭২৩ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৪৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১৯ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবিটাইমস

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ার ৭ জন সংসদ সদস্য করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত,স্বাস্থ্যমন্ত্রীর সতর্কতা জারি

আপডেটের সময় ০৭:৩২:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১