ভিয়েনা ১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা লালমোহনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

পদত্যাগ করলেন অ্যামাজনের সিইও জেফ বেজোস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
  • ৮৩ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ ছেড়েছেন। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে অ্যামাজনের সিইওর দায়িত্ব থেকে অবসর নেন। এ পদে বেজোসের স্থলাভিষিক্ত হয়েছেন অ্যান্ডি জেসি।

এর আগে জেফ বেজোস অ্যামাজনের ক্লাউড ব্যবসার প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন। সিইও পদ ছাড়লেও অ্যামাজনের চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন জেফ।

জেফ বেজোস ১৯৯৫ সালে অ্যামাজন প্রতিষ্ঠা করেন। সিইও পদ ছাড়লেও এখন পর্যন্ত অ্যামাজনে সবচেয়ে বেশি শেয়ার বেজোসের। যার মূল্য দাঁড়ায় ১৮০ বিলিয়ন ডলার। সুতরাং সবচেয়ে বেশি শেয়ার ও চেয়ারম্যান হিসেবে সংস্থাটিতে তাঁর আধিপত্যই বেশি থাকবে।

এদিকে প্রধান নির্বাহীর পদ ছেড়ে কী করবেন জেফ বেজোস! তা নিয়ে চলছে বিস্তর আলোচনা।

সম্প্রতি বেজোস ঘোষণা দিয়েছেন আগামী ২০ জুলাই তিনি মহাশূন্যে যাচ্ছেন। নিজের রকেট কোম্পানি ব্লু অরিজিনের প্রথম মানববাহী অভিযানে যুক্ত হবেন ৫৭ বছর বয়সী বেজোস। ব্লু অরিজিন জানায়, ওই ফ্লাইটে বেজোসের যাত্রাসঙ্গী হবেন তাঁর ছোট ভাই মার্ক বেজোসও।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পদত্যাগ করলেন অ্যামাজনের সিইও জেফ বেজোস

আপডেটের সময় ০৭:০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১