ভিয়েনা ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

নাজিরপুরে ডাকাতির প্রস্তুতির সময় ৫ ডাকাত গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
  • ৬৬ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। আটককৃতদেরকে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের বাঘাজোড়া গ্রাম থেকে আটক করা হয়।

আটককৃতরা হলো- বাগেরহাট জেলার সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের মৃত হানিফ শেখের ছেলে মো. আজিজুল শেখ (৩৯), একই উপজেলার বোটপুর ইউনিয়নের চরগ্রাম গ্রামের মো. রফিক শেখের ছেলে মতিয়ার শেখ (৪৫), একই জেলার মোল্লারহাট উপজেলার পূর্ব বোয়ালিয়া গ্রামের মো. খলিল শেখের ছেলে মো. মিজান শেখ (২৮), খুলনা জেলার তেরখাদা উপজেলার জয়সোনা গ্রামের ফুল মিয়া শেখের ছেলে ওবায়দুল শেখ (৩৫) এবং বরগুনা জেলার বেতাগী উপজেলার সরিশামুড়ি গ্রামের জব্বার শেখের ছেলে মো. জাকির হোসেন শেখ (২৮)।

এ সময় ডকাতি কাজে ব্যবহৃত রামদাও, চাইনিজ কুড়াল, চাকু, তালা ভাঙ্গার কাজে ব্যবহৃত লোহার তৈরি দু’টি মেশিন ও তাদের বহন করা একটি ট্রাক আটক করা হয়। ট্রাকটির রেজি: নং খুলনা মেট্রো ন-১১-১৯৩৫।

থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আশ্রাফুজ্জামান সোমবার (০৫ জুলাই) বিকালে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে জানান, গত রবিবার (০৪ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে আটককৃতরা সহ অজ্ঞাত আরো ৫-৬ জনে ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সহায়তায় ধাওয়া করে ৫ জনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছে দেশীয় অস্ত্র ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। আটককৃতদের নামে মামলা দায়ের হয়েছে। তারা আন্ত: জেলা ডাকাত দলের সদস্য বলে জানা গেছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে ডাকাতির প্রস্তুতির সময় ৫ ডাকাত গ্রেফতার

আপডেটের সময় ০৫:১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১