ভিয়েনা ০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

লঞ্চঘাটের ইজারাদারকে হত্যার হুমকি, চেয়ারম্যানসহ চার জনের নামে থানায় জিডি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • ১০৩ সময় দেখুন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা লঞ্চঘাটের ইজারাদার শাহাবুদ্দিন আকনকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারসহ ৪ জনকে আসামী করে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি ভূক্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছর বগা লঞ্চঘাটের ইজারার দায়িত্ব পান ইউনিয়নের বানাজোড়া গ্রামের আজাহার আলী আকনের ছেলে শাহাবুদ্দিন আকন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কতৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পহেলা জুলাই তাকে বগা লঞ্চঘাটের দায়িত্ব হস্তান্তর করে।

এর পর দিন ২ জুলাই রাতে আওয়ামী লীগ নেতা মোতালেব হাওলাদার ইজারাদার শাহাবুদ্দিন আকন ও তার শ্রমিকদের খুন জখমের হুমকি দেন। এ সময় শাহাবুদ্দিনের আকনের বড় ভাই জালাল আকনের মুঠোফোনে কল দিয়ে মোতালেব হাওলাদার বলেন, ‘তোমার ভাইকে ঘাট ছেড়ে দিতে বল, না হয় হাসপাতালে বেড রেডি কর’।

এ বিষয়ে শাহাবুদ্দিন আকন শনিবার (৩ জুলাই) বাউফল থানায় আওয়ামী লীগ নেতা আবদুল মোতালেব হাওলাদার ও তার ছেলে বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সহ ৪ জনকে আসামী করে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বর্তমানে শাহাবুদ্দিন আকন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। অন্যদিকে, হুমকির বিষয়টি অস্বীকার করে উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার বলেন, শাহাবুদ্দিন এর সাথে দুই-তিন বছরে আমার সাথে দেখাও হয়নি। এসব তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, লিখিত অভিযোগটি আমলে নিয়ে আমরা তদন্ত শুরু করেছি।

সালাম আরিফ/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লঞ্চঘাটের ইজারাদারকে হত্যার হুমকি, চেয়ারম্যানসহ চার জনের নামে থানায় জিডি

আপডেটের সময় ০৪:১৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১