ভিয়েনা ০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

দেশবাসীকে আধুনিক সেবা দিতে সরকার আন্তরিক : আনোয়ার হোসেন মঞ্জু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • ৮০ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, দেশবাসীকে আধুনিক সেবা দিতে সরকার খুবই আন্তরিক। সরকারের আন্তরিকতার কারনে করোনার ভয়াবহতায় বিশ্বের অনেক দেশের থেকে বাংলাদেশে মৃত্যুর হার খুবই কম। তিনি বলেন, দেশের সকল মানুষকে চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

রবিবার (০৪জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্থানীয় ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঞ্জু বলেন, সরকারের কাজের ধারাবাহিকতায় ভান্ডারিয়ায়ও চিকিৎসা সেবা যথাযথ ভাবে পাচ্ছেন এলাকার মানুষ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ডাক্তার ননী গোপাল রায়ের সভাপতিত্বে  অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর প্রমুখ।

এদিকে, ভান্ডারিয়ায় করোনা আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় পৌর এলাকার আব্দুর রশিদ আকনের ছেলে আলী আকবর (৫৫) মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৪৬ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে  আছেন ৮ জন।

লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশবাসীকে আধুনিক সেবা দিতে সরকার আন্তরিক : আনোয়ার হোসেন মঞ্জু

আপডেটের সময় ০৪:১৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১