ভিয়েনা ০৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

লকডাউনেও ভোলায় ফেরি-ট্রলারে চলছে যাত্রী পারাপার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • ৫৯ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: করোনা সংক্রামণ রোধে সরকারের দেয়া কঠোর বিধিনিষেধ না মেনে লক্ষ্মীপুর থেকে ফেরি ও ট্রলারে করে শত শত যাত্রী ইলিশাঘাট হয়ে ভোলায় প্রবেশ করছে। এসব স্থানে মানা হচ্ছে না কোনো ধরনের স্বাস্থ্যবিধি। যে যেভাবে পারছে, গাদাগাদি করে পারাপার হচ্ছে।

স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর মজু চৌধুরী ফেরিঘাট থেকে ‘কলমিলতা’ নামের একটি ফেরি ৫ শতাধিক যাত্রী নিয়ে ভোলার ইলিশা ফেরিঘাটে পৌঁছায়। এদের অধিকাংশই মানছেন না স্বাস্থ্যবিধি। সরকারি অফিস বন্ধ ঘোষণায় রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে তারা স্বজনের কাছে ফিরছেন।

তবে গণপরিবহণ বন্ধ থাকায় পথে পথে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন তারা। অনেকেই পায়ে হেঁটে, আবার কেউ কেউ রিকশা কিংবা ভাড়ায় চালিত মোটর সাইকেলে করে গন্তব্যে যাচ্ছেন।

এদিকে গণপরিবহণ বন্ধ থাকায় ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে অটোরিকশা ও ভাড়ায় চালিত মোটর সাইকেলে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছে সাধারণ মানুষ। এতে করে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। সব বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে এমন ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে বলে জানান যাত্রীরা।

অন্যদিকে ভোলা শহরে ওষুধ, মুদি ও কাঁচাবাজার ছাড়া সব দোকান বন্ধ থাকলেও মানুষের রাস্তাঘাটে চলাফেরা ছিলো চোখে পড়ার মতো। রিকশা ও অটোতে মানুষের চলাফেরা ছিলো অন্যান্য সময়ের মতো স্বাভাবিক।

সাব্বির বাবু/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লকডাউনেও ভোলায় ফেরি-ট্রলারে চলছে যাত্রী পারাপার

আপডেটের সময় ০২:৪৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১