ভিয়েনা ০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য জমি দিলেন চেয়ারম্যান সনজু চৌধুরী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
  • ৭৪ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে  শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য ২.৮ একর জমি দান করে দিলেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু। উপজেলা ভুমি অফিসে সহকারী কমিশনার মিল্টন পালের কাছে জমির দলিল হস্তান্তর করেন।

স্টেডিয়ামের জন্য আশ্রাবপুর মৌজার ১৫ দাগে ১৪৮ শতক ও ২৯ দাগে ৮০ শতক মোট ২২৮ শতক জমির দলিল বুঝেনেন সহকারী কমিশনার মিল্টন পাল।

এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা সাব-রেজিষ্টার হেনায়েত উল্লাহ,বিশগাঁও ভুমি অফিসের তহসিলদার আঃ ছালাম,তহসিলদার ইউনুছ মিয়া,সমাজ সেবক জাকির হোসেন পলাশ,কৃষকলীগ সভাপতি মুজিবুর রহমান,চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কামরুল হাসান শামীম,সাংবাদিক আব্দুল জাহির মিয়া প্রমুখ।

উল্লেখ্য শেখ রাসেল এর নামে মিনি স্টেডিয়াম স্থাপনের জন্য সরকারি ভাবে জমি অধিগ্রহনের জন্য সন্ধান চলছিল। এরই মধ্যে সরকার স্টেডিয়ামের উন্নয়ন কাজে ৫ কোটি ৭০ লক্ষ টাকা বরাদ্দ দেয়। এমন অবস্থায় স্থানীয়দের খেলা-ধূলার পরিবেশ তৈরিতে রাজার বাজারে খোয়াই স্টেডিয়ামের সাথে ২২৮ শতক জমি সরক্রের কাছে হস্তান্তর করেন সনজু চৌধুরী। এটি তার পৈত্রিক সম্পদ। এছাড়া জমি রেজিষ্ট্রি করার সরকারি ফি বাবদ নগদ ৭৫ হাজার টাকাও পরিশোধ করেন তিনি।

এসময় সনজু চৌধুরী বলেন,আমার বাবা মরহুম জমরুত চৌধুরী দেশের মানুষ ও বঙ্গবন্ধুর জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করেছেন। আওয়ামী লীগের জন্য নিজের জীবন দিয়ে প্রমান করেছেন। তাই আমি বাবার রেখে যাওয়া সম্পত্তি দান করে দিলাম চুনারুঘাটবাসীর জন্য।

মোতাব্বির কাজল/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য জমি দিলেন চেয়ারম্যান সনজু চৌধুরী

আপডেটের সময় ০৫:৪১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১