ভিয়েনা ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন মেজর অব. হাফিজ, লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস চরফ্যাশনে বিষাক্ত ঘাস খেয়ে ৫ গরুর মৃত্যু

নিরাপদেই জিম্বাবুয়ে পৌঁছেছে বাংলাদেশ দল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
  • ৫৬ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: নিরাপদে জিম্বাবুয়ে পৌঁছেছে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল। মঙ্গলবার ভোর রাতে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে করে জিম্বাবুয়ে যান তামিম-মুমিনুলরা। বাংলাদেশ থেকে দোহা-জোহানেসবার্গ হয়ে হারারেতে পা রেখেছেন ক্রিকেটারেরা।

বিসিব সূত্র জানিয়েছে, দেশটির স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে জিম্বাবুয়ে পা রাখে টিম বাংলাদেশ। বিমানবন্দরে পা রেখেই কোভিড টেস্টের জন্য নমুনা দিয়েছেন ক্রিকেটাররা।

জিম্বাবুয়ে সফরে তিন সংস্করণের ম্যাচই খেলবে বাংলাদেশ। তবে, প্রথমেই সফরে গেছে শুধু টেস্ট দল। সাকিব আল হাসান সরাসরি যুক্তরাষ্ট্র থেকে জিম্বাবুয়ে যোগ দেবেন।

এদিকে, ছুটিতে থাকা প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও নতুন নিয়োগ পাওয়া ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সকে নিয়ে জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দিয়েছেন। শ্রীলঙ্কা থেকে দোহায় এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন স্পিন কোচ রঙ্গনা হেরাথ। এ ছাড়া পেস বোলিং কোচ ওটিস গিবসনও সরাসরি যোগ দেবেন ইংল্যান্ড থেকে।

বিশ্বকাপ সুপার লীগের অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ ছাড়াও স্বাগতিকদের বিপক্ষে একটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন তামিমরা। সিরিজের সবগুলো ম্যাচই হবে হারারেতে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে ৭ জুলাই টেস্ট দিয়ে শুরু হবে দু’দলের প্রথম লড়াই। এরপর ১৬ জুলাই শুরু হবে সুপার লিগের ওয়ানডে ম্যাচ। ১৮ ও ২০ জুলাই হবে বাকি দুটি ওয়ানডে ম্যাচ।

ওয়ানডে সিরিজের পর ২৩ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরের দুটি ম্যাচ ২৫ ও ২৭ জুলাই।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিরাপদেই জিম্বাবুয়ে পৌঁছেছে বাংলাদেশ দল

আপডেটের সময় ০৫:২৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১