ভিয়েনা ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

সর্বস্ব লুটে নিল কথিত ‘জিনের বাদশা’

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
  • ৬৭ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি : চিকিৎসার নামে নিম পাতার রসের সঙ্গে চেতনানাশক খাইয়ে পরিবারের সর্বস্ব লুটে নিয়ে গেছে জিনের বাদশা পরিচয় দেওয়া এক প্রতারক।

সোমবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাতেমপুর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন তিনি। চিকিৎসার জন্য গত রোববার বিকালে সদর উপজেলার কুশাবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম রবি (৬০) নামের এক জিনের বাদশাকে ডেকে আনেন তিনি। জিনের বাদশা তাদের বলেন, এখন সন্ধ্যা হয়ে গেছে, আজকে গিয়ে কি করব। আর এই বাড়িতে অনেক অশরীরী আত্মার আনাগোনা আছে। আসনে বসতে হবে।

সাইফুল আরো জানান, পরে তাদের কাছ থেকে টাকা নিয়ে দোকান থেকে মোমবাতি, সিঁদুর নিয়ে আসে ওই কথিত জিনের বাদশা। রাতে ঘরে আসন বসাবে বলে তাদেরকে নিমের পাতা বাটতে বলে। পরে তাদের সবাইকে যার যার ঘরে যেতে বলে। রাত ১০টার দিকে সবাইকে ডেকে নিম পাতার রস খেতে দেয়। পরে ঘরে গিয়ে তারা ঘুমিয়ে পড়ে।

পরের দিন দুপুরে ঘুম ভাঙলে তারা দেখতে পান যে, সব লুট করে নিয়ে গেছে জিনের পরিচয় দেওয়া ওই প্রতারক। সাইফুলের ছেলে সুজন জানান, যাওয়ার সময় বাড়িতে থাকা নগদ ৬৫ হাজার টাকা, ১ জোড়া সোনার দুল, ১ টি আংটি, ১ জোড়া সোনার হাতের বালা, ২টি মোবাইল ফোন ও পোশাক নিয়ে গেছে।

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় লিখিত অভিযাগ পেয়েছি । তদন্ত চলছে যে কোনো সময় জীনের বাদশাকে আটক করে ব্যবস্থা নেয়া হবে।

শেখ ইমন/ইবিটাইমস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সর্বস্ব লুটে নিল কথিত ‘জিনের বাদশা’

আপডেটের সময় ০২:৫২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১