ভিয়েনা ০১:২২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

সাকেপে বাংলাদেশের প্রথম মহাপরিচালক ড. মাছুমুর রহমান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
  • ৮৩ সময় দেখুন

ঢাকা: শ্রীলঙ্কার কলোম্বোতে অবস্থিত দক্ষিন এশিয়ার জলবায়ু পরিবর্তন বিষয় সংস্থা সাউথ এশিয়া কো-অপারেটিভ ইনভায়রনমেন্ট প্রোগ্রাম (SACEP) এর প্রথমবারের মত বাংলাদেশ থেকে মহাপরিচালক নিযুক্ত হয়েছেন। বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ড. মাছুমুর রহমান এ পদে নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার (২৯ জুন) কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাকের সাথে সাক্ষাৎ করেন সাকেপে নবনিযুক্ত মহাপরিচালক ড. মোঃ মাছুমুর রহমান। এসময় কৃষিমন্ত্রী দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ক্ষতিকর দিক এবং এর থেকে উত্তরণে সাকেপের এর ভূমিকা নিয়ে আলোচনা করেন। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণ এশিয়ায় পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় SACEP গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কৃষি মন্ত্রী বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নিযুক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানান এবং তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। মন্ত্রী আশা প্রকাশ করেন যে, পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় দক্ষিণ এশীয় অঞ্চলে আগামী দিনগুলোতে বাংলাদেশের ভূমিকা ও নেতৃত্ব আরো সুদৃঢ় হবে।

বাংলাদেশ  ছাড়াও সাকেপের অন্য  সদস্য দেশগুলো হলো ভুটান, শ্রীলংকা, মালদ্বীপ, ভারত, পাকিস্তান, নেপাল ও আফগানিস্তান। সাকেপের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, প্রযুক্তি খাতে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ অঞ্চলে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ নেতৃত্বে একসাথে কাজ করবে।

ঢাকা/ইবিটাইমস/ আরএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাকেপে বাংলাদেশের প্রথম মহাপরিচালক ড. মাছুমুর রহমান

আপডেটের সময় ০৭:২১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১