ভিয়েনা ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

ভোলায় ক্ষুরা রোগ নিয়ন্ত্রণে ৮ লাখ ডোজ ভ্যাকসিন প্রদান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫০:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
  • ৩৬ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলা জেলায় গরু, মহিষ, ছাগল ও ভেড়ার ক্ষুরা রোগ নিয়ন্ত্রনে সরকারি ভাবে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলছে। প্রাণি সম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে পিপিআর নির্মূল ও খুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় চলতি অর্থ বছরের মে মাস থেকে ৭ লাখ ৯৫ হাজার টিকার ডোজ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এসব টিকার বাজার মূল্য প্রায় সাড়ে ১০ কোটি টাকা। ইতোমধ্যে এক লাখ ডোজ টিকা প্রদান সম্পন্ন হয়েছে। প্রত্যেক ইউনিয়নের জন্য ১১ হাজার ডোজ ভ্যাকসিন বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: ইন্দ্রজীত কুমার মন্ডল এসব তথ্য জানিয়ে বলেন, সরকার ক্ষুরা রোগ নির্মূলে ৫ বছর ব্যাপী এ প্রকল্প হাতে নিয়েছে। ৬ মাস পর পর এ ভ্যাকসিন দিতে হয়। রাশিয়ায় তৈরি ভ্যাকসিনের ডোজ মোট ৯ বার ভোলার জন্য আসবে। যার মূল্য প্রায় শত কোটি টাকা।

ডা. ইন্দ্রজীত কুমার আরো জানান, জেলায় মোট ৫ লাখ ৯৫ হাজার গরু, ১ লাখ ২৪ হাজার মহিষ, ২ লাখ ৬৭ হাজার ছাগল ও ২৫ হাজার ভেড়া রয়েছে। প্রত্যেক প্রাণিকে টিকার আওতায় আনা গেলে, স্থায়ীভাবে ক্ষুরা রোগ নির্মূল করা সম্ভব হবে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে আমাদের ৬৯ জন কর্মী কাজ করছে।

সাব্বির বাবু/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় ক্ষুরা রোগ নিয়ন্ত্রণে ৮ লাখ ডোজ ভ্যাকসিন প্রদান

আপডেটের সময় ০৪:৫০:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১