ভিয়েনা ১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

হবিগঞ্জের বাহুবলে বাস দুর্ঘটনায় ৫ জন আহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • ৭৪ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী বাজার সংলগ্ন ব্রিজে বাস দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদশী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা শুভ পরিবহন(ঢাকা মেট্রো-ব ১১-৫৬২২-) বাসটি পুটিজুরী বাজার সংলগ্ন ব্রিজে নিয়ন্ত্রন হারিয়ে রেলিঙে আঘাত করে। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র শাকিল আহমেদ(১৩), বাস হেলপার শুভ মিয়া(১৫) সহ ৫ জন আহত হয়।

দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় শাকিল আহমেদ ও শুভ মিয়াকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে তাদের অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক শাকিল আহমেদ ও শুভ মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

দুর্ঘটনায় কবলিত বাসটি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের এএস আই আবু জাফর।

মোতাব্বির কাজল/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের বাহুবলে বাস দুর্ঘটনায় ৫ জন আহত

আপডেটের সময় ০৮:২০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১