ভিয়েনা ০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
  • ৪৩ সময় দেখুন

সিলেট প্রতিনিধি: করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে সিলেটে। টানা তিনদিন ধরে জেলায় গড়ে প্রতিদিন ১২৫ জন করে করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছেন।

এছাড়া সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একইসময় সিলেট বিভাগে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৫৫ জন।

শুক্রবার (২৫ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৫৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৪ হাজার ৮০৭ জনে। এদের মধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ৪২৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯২৪ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৬২৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৩০ জন রয়েছেন।

সিলেট/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিলেটে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

আপডেটের সময় ১১:২০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১