ভিয়েনা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার

পিরোজপুরে মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে জখম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ৫১ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরবর্তী সহিংসতায় মো. রুহুল আমীন (৪৫) নামের এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে  বুধবার (২৩জুন) রাতে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের খানাকুনিয়ারী এলাকায়। আহত মাদ্রাসার রুহুল আমীন পিরোজপুরের কুমারখালী মাহমুদীয়া সিনিয়র আলীম মাদ্রাসার শিক্ষক ও  কদমতলা ইউনিয়নের খানাকুনিয়ারী এলাকার মৃত মোসলেম আলী শেখের পুত্র।

আহত ওই শিক্ষককে ওই রাতে প্রথমের জেলা হাসপালে ও পরে  উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহত রুহুল আমীনের স্বজনরা জানান, গত ২১ জুন অনুষ্ঠিত প্রথম ধাপের ইউপি নির্বাচনে কমদতলা ইউনিয়নের ৫ নং ওয়াডের্র পরাজিত ইউপি সদস্য ইমাম হোসেন-এর  সমর্থক ছিলেন মাদ্রাসা শিক্ষক  রুহুল আমীন। নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য  রিয়াজুল ইসলাম উজ্জলের সমর্থক কবির মোল্লা ও তার ছেলে মাসুম মোল্লা কিছু লোকজন নিয়ে রাতে খানাকুনিয়ারী এলাকায় রুহুল আমীনের উপরে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে  যায়। সেখান থেকে তাকে রাতেই খুলনা প্রেরন করা হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: তন্ময় মজুমদার জানান, গুরুতর মাথায় আঘাত নিয়ে রুহুল আমীনকে হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি আ. জ. ম.  মাসুদুজ্জামান জানান, ঘটনা শোনার পরপরই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে জখম

আপডেটের সময় ০৯:১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১