ভিয়েনা ০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত শায়েস্তাগঞ্জ ইউএনও

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ৫৯ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১ এর জন্য মনোনীত হয়েছেন। জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসরণ করে সেবা দেয়ার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

গত ২০ জুন  হবিগঞ্জ জেলা প্রশাসকের সাক্ষরিত এক পরিপত্রে এ মনোনয়ন প্রদান করা হয়। তৃণমূল পর্যায়ে সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া, মাঠ পর্যায়ে কাজের মূল্যায়নের ভিত্তিতে মিনহাজুল ইসলামকে এ পুরস্কারের জন্য মনোনয়ন প্রদান করা হয়।

যোগদানের পর থেকেই মিনহাজুল ইসলাম উন্নত সেবা চালু করেছেন শায়েস্তাগঞ্জ উপজেলায়। এ ছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম বন্ধে তার দৃশ্যমান পদক্ষেপ উপজেলায় ব্যাপকভাবে প্রশংসিত হয়।

এবিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম জানান, পুরস্কারের জন্য মনোনীত করায় জেলা প্রশাসক স্যার এবং আমার উপজেলার সকল অফিসের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে এই পুরস্কারের সম্মান ধরে রেখে যেন আগামীতেও ভাল কাজ করে যেতে পারি এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

মোতাব্বির কাজল/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত শায়েস্তাগঞ্জ ইউএনও

আপডেটের সময় ০৯:০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১