ভিয়েনা ০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ফুচকার সহজ রেসিপি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
  • ২২৩ সময় দেখুন

লাইফস্টাইল ডেস্ক: তরুণ-তরুণীসহ প্রায় সব বয়সীদের প্রিয় খাবার ফুচকা। শুধু বড় রেস্তোরাঁয় নয়, শহরের রাস্তার পাশেও বিক্রি হয় ফুচকা। আর ফুচকার দোকানে সব সময় থাকে উপচেপড়া ভিড়। কিন্তু আপনারা চাইলে সহজে বাসায় তৈরি করতে পারেন ফুচকা। আজ আমরা সেই প্রক্রিয়া জানাব।

তৈরির উপকরণ

১. দেড় কাপ সুজির আটা

২. আধা কাপ ময়দা (ছিটানোর জন্য)

৩. এক চা চামচ তালমাখনা

৪. পরিমাণমতো পানি

৫. এক কাপ সেদ্ধ আলু

৬. এক টেবিল চামচ চটপটির মসলা

৭. চার টেবিল চামচ পেঁয়াজকুচি

৮. পরিমাণমতো লবণ

৯. এক কাপ সেদ্ধ মটর

১০. এক টেবিল চামচ কাঁচামরিচকুচি

১১. দুই টেবিল চামচ ধনেপাতাকুচি

১২. আধা কাপ তেঁতুলের মাড়

১৩. এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো

১৪. এক চা চামচ জিরার গুঁড়ো

১৫. আধা কাপ চিনি বা গুঁড়

১৬. সামান্য পরিমাণ বিটলবণ

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি পাত্রে সুজির আটা, লবণ, পানি এবং তালমাখনা একসঙ্গে মাখিয়ে ময়ান তৈরি করে নিন। এবার মাখানো আটা বেলনিতে পাতলা করে বেলে উপরে তেল মাখিয়ে ময়দা ছিটিয়ে আরেকটি রুটি বিছিয়ে ভালো করে বেলে নিন। এর পর ছাঁচ দিয়ে গোল গোল করে কেটে কড়াইয়ের গরম তেলে লাল করে ভেজে তুলে রাখুন।

সংগৃহীত

এবার একটি পাত্রে একে একে তেঁতুলের মাড়, শুকনো মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, চিনি এবং বিটলবণ দিয়ে একটু নেড়ে চুলায় ভালো করে জ্বাল দিয়ে তেঁতুলের চাটনি তৈরি করে বাটিতে ঢেলে রাখুন। এর পর একটি বাটিতে একে একে সেদ্ধ আলু, সেদ্ধ মটর, পেঁয়াজকুচি, কাঁচামরিচকুচি, ধনেপাতাকুচি, লবণ এবং চটপটির মসলা দিয়ে ভালো করে মাখিয়ে পুর তৈরি করুন। এবার তৈরি করে রাখা পুর ফুচকার মধ্যে ভরে প্লেটে সাজিয়ে উপরে তেঁতুলের চাটনি দিয়ে পরিবেশন করুন মজাদার ফুচকা।

যে কেউ চাইলে ফুচকা বানিয়ে তা বাতাস চলাচল করেনা এমন বক্স বা প্যাকেটে সংরক্ষণ করতে পারেন।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফুচকার সহজ রেসিপি

আপডেটের সময় ০৩:২৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১