ভিয়েনা ০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
  • ৯৮ সময় দেখুন

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আট জন করোনা আক্রান্ত হয়ে ও সাত জন উপসর্গ নিয়ে মারা যান। এছাড়া এক জন করোনা আক্রান্ত হয়ে নেগেটিভ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোর ও দু’জন নওগাঁর অধিবাসী।

রাজশাহীতে করোনা সংক্রমন বৃদ্ধির পর গত ২২ দিনে হাসপাতালের করোনা ইউনিটে এ পর্যন্ত ২৪৫ জনের মৃত্যু হয়েছে৷ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

পরিচালক জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ৬০ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ৪১০ জন চিকিৎসাধীন আছেন।

এদিকে, রাজশাহীতে ১৩তম দিনের মতো চলছে লকডাউন। যদিও লকডাউন উপেক্ষা করে নগরীর অনেক ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। নগরীতে অটোরিকসা ও ইজিবাইক  চলাচল করছে।

রাজশাহী/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু

আপডেটের সময় ০৫:৫৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১