ভিয়েনা ০৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

হিলিতে কঠোর বিধিনিষেধ বাড়ল আরও এক সপ্তাহ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ১০০ সময় দেখুন

হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে করোনার সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ২৮ জুন মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ চলবে। হাকিমপুর উপজেলা প্রশাসন এই বিধিনিষেধ আরোপ করেছে।

সোমবার (২১ জুন) করোনা প্রতিরোধ বিষয়ক কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলো হলো, হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আমদানি-রফতানি চালু থাকবে, হাট-বাজারে কাঁচাবাজার ও মুদিখানা দোকান সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে, মাস্ক ছাড়া চলাচল করলে জরিমানা করা হবে, বিকেল ৪টার পর জরুরি সেবা ব্যতিত কোনো দোকানপাট ও প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না, বিকেল ৪টার পর অযথা চলাফেরা করা যাবে না, মাস্ক ছাড়া ক্রয়-বিক্রয় করা যাবে না এবং গ্রামে-গ্রামে গিয়ে মেডিকেল টিম করোনা পরীক্ষা করবে।

হিলি/ইবিটাইমস /আরএন

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হিলিতে কঠোর বিধিনিষেধ বাড়ল আরও এক সপ্তাহ

আপডেটের সময় ০৬:৩৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১