ভিয়েনা ০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

ভিয়েনার দানিউব (Donau) নদীতে ডুবে যুবকের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ৪০ সময় দেখুন

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন গতকাল সন্ধ্যা ৯ টার পর ভিয়েনার দানিউব নদী থেকে ১৮ বছর বয়সী এক যুবকের নিথর মৃতদেহ উদ্ধার করেছে ভিয়েনার ফায়ার সার্ভিস দলের ডুবুরিরা।

সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, ঠিক সন্ধ্যার পর পরই একদল যুবক গোছল করতে নদীতে নামে। তারা দল বেঁধে সাঁতার কাটার সময় তাদেরই একজন ১৮ বছর বয়স্ক যুবক মুহুর্তের মধ্যেই সকলের চোখের সামনে নদীতে তলিয়ে যায়। তলিয়ে যাওয়ার সাথে সাথেই অন্যান্যরা পুলিশ ও ফায়ার সার্ভিসের জরুরী সার্ভিস সেন্টারে ফোন করে উদ্ধারের সাহায্য প্রার্থনা করেন।

ভিয়েনার ফায়ার সার্ভিসের জনৈক মুখপাত্র এপিএকে জানিয়েছেন, জরুরি ফোন পাওয়ার অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় ভিয়েনা ফায়ার সার্ভিস দলের পেশাদার ডুবুরিরা। ভিয়েনা ফায়ার সার্ভিসের ডুবুরিরা Donau নদীতে তলিয়ে যাওয়া যুকককে নদীর তলদেশ থেকে উদ্ধার করলেও তাকে আর বাচাঁনো সম্ভব হয় নি। ধারণা করা হচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরিদের আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিসের সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ ও এমবুলেন্স সহ জরুরি চিকিৎসকও উপস্থিত হন।

পরে মৃত্যুর নিশ্চিতের পর পুলিশ একটি অপমৃত্যুর মামলা নিবন্ধন করেন এবং মরদেহ মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য হাসপাতালে প্রেরণ করেন। নিহত যুবকের সাথীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের পরিচয় ও টেলিফোন নাম্বার লিপিবদ্ধ করেন। কাউকে গ্রেফতার করা হয় নি।

পুলিশ অবশ্য নিহতের নাম বা কোন দেশের নাগরিক সে সম্পর্কে কিছু বলে নি।

কবির আহমেদ/ ইবি টাইমস

জনপ্রিয়

হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনার দানিউব (Donau) নদীতে ডুবে যুবকের মৃত্যু

আপডেটের সময় ১২:৫৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১