ভিয়েনা ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এনআইডির কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই করবে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ৮৭ সময় দেখুন

ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দেওয়ার কাজটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন হবে, এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের এক চিঠির জবাবে মন্ত্রিপরিষদ বিভাগ স্পষ্ট করে জানিয়েছে, সরকার এনআইডির নিবন্ধন কার্যক্রম আইনানুগভাবে ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করার জন্য ইসি সচিবালয়কে অনুরোধ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন কোনো সিদ্ধান্ত নেই। এখন কীভাবে কাজটি বাস্তবায়ন করা হবে, সেটিই মূল বিষয়।

এর আগে ২ জুন বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছিলেন, এনআইডি তৈরির কাজ নির্বাচন কমিশন করত। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, এই কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এনআইডি বিষয়ে গ্রাহকের আবেদন এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। হলে নিয়মমতো করতে হবে, না হলেও এই সময়ের মধ্যে বলে দিতে হবে। কেন হচ্ছে না, সেই কারণ লিখিতভাবে জানাতে হবে।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এনআইডির কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই করবে

আপডেটের সময় ০৫:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১