ভিয়েনা ০৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

মনপুরায় মেম্বারপ্রার্থীর সমর্থকের পা ভেঙে দিয়েছে অপর প্রার্থীর সমর্থকরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
  • ৮৭ সময় দেখুন

ভোলা প্রতিনিধি : ভোলার মনপুরায় পোস্টার লাগানোকে কেন্দ্র করে লাঠি দিয়ে পিটিয়ে এক মেম্বার সমর্থকের পা ভেঙে দিয়েছে অপর মেম্বার প্রার্থীর সমর্থকরা। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার হাজীর হাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আলমগীর পাটোয়ারীর সমর্থকরা পোস্টার লাগাতে গেলে অপর মেম্বার প্রার্থী মোঃ ইউনুছ মিয়ার সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এসময় মোরগ প্রতিকের মেম্বারপ্রার্থী আলমগীর পাটোয়ারীর সমর্থক মাকসুদ (২৮) গুরুতর আহত হয়। উপজেলার হাজীর হাট ইউনিয়নের চর যতিন গ্রামের সরকারি কলোনী সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।

এব্যাপারে মেম্বারপ্রার্থী আলমগীর পাটোয়ারী জানান, আমার সমর্থকরা পোস্টার লাগাতে গেলে অপর প্রার্থী ইউনুছ মিয়ার সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এসময় লাঠি দিয়ে পিটিয়ে আমার সমর্থক মাকসুদের পা ভেঙে দেয়। অবস্থা গুরুতর বিধায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবং থানায় মামলার প্রস্তুতি চলছে।

সাব্বির আলম বাবু/ইবি টাইমস

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মনপুরায় মেম্বারপ্রার্থীর সমর্থকের পা ভেঙে দিয়েছে অপর প্রার্থীর সমর্থকরা

আপডেটের সময় ০১:০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১