ভিয়েনা ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

ভোলায় কৃষাণ-কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
  • ৭৭ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলায় অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান তৈরির বিষয়ে দুই দিনব্যাপী কৃষাণ-কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অদিদপ্তরের উপ-পরিচালক আবু মো. এনায়েতউল্লাহ।

সমাপণী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ রিয়াজউদ্দিন, সদর উপজেলা  উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. বশির আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ৩০ জন কৃষাণ-কৃষাণী অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপ-পরিচালক আবু মো. এনায়েত উল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে দেশের অনাবাদি ও পতিত জমি আবাদের লক্ষ্যে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাড়ির আঙিনায় পতিত জমিতে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এছাড়াও সমাপনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ রিয়াজউদ্দিন বলেন, ‘কৃষক-কৃষাণীদেরকে হাতে কলমে প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন ফল ও ফসলের বীজ, চারা, সার, ঔষধ সহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি যেকোন সমস্যায় পরামর্শ প্রদান করা হয়ে থাকে।

সাব্বির আলম বাবু/ইবি টাইমস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় কৃষাণ-কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেটের সময় ১২:৫০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১