ভিয়েনা ০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ভোলায় বৃক্ষ রোপণ অভিযান শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • ৬৬ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: “মুজিব বর্ষে অঙ্গিকার করি সোনার বাংলা সবুজ করি” এই স্লোগানকে সামনে রেখে ভোলায় সবুজ বনায়ন এর মাধ্যমে সুরক্ষিত বেষ্টনি গড়ে তোলার লক্ষ্য নিয়ে বৃক্ষ রোপন অভিযান এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ভোলার ইলিশা মেঘনা নদীর বেড়িঁবাধ এলাকায় বৃক্ষ রোপন যৌথভাবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা বিভাগীয় বন কর্মকর্তা  মো: তৌফিকুল ইসলাম ও ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান।

উপকূলীয় বন বিভাগ ভোলা এর সদর রেঞ্জের আয়োজনে বৃক্ষ রোপণ অভিযান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বন্যাপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো: আমিনুল ইসলাম, ভোলা সদর রেঞ্জ অফিসার কামরুল ইসলাম, সুফল প্রকল্পের কনসালটেন্ট মো: মিজানুর রহমান প্রমুখ। এবছর জেলায় ১ লাখ বৃক্ষরোপন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। আর বাসা বাড়িতে ১ হাজার বনায়ন গাছের চারা রোপ করা হবে।

এসময় বক্তরা বলেন, গাছ বা সবুজ প্রকৃতি আমাদের জীবন সুরক্ষায় অবদান রাখে। ভূপৃষ্ঠের উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে বিশ্ব আজ জলবায়ু পরিবর্তনের শিকার। বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। এতে বিপদ সৃষ্টি হয়েছে। অন্যদিকে নির্মমভাবে গাছপালা নিধন এ সমস্যার জন্য অনেকাংশে দায়ী। প্রতিটি দেশের ২৫ শতাংশ জমিতে বনাঞ্চল থাকা উচিত। তবে আশার কথা হলো ভোলায় কিন্তুু দেশের বনায়ন এর চেয়ে বেশি বনায়ন রয়েছে। তাই বনায়নকে ভোলার জন্য সুরক্ষিত রক্ষা কবচ হিসাবে টেকসই করে গড়ে তুলতে হবে বলে জানান।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় বৃক্ষ রোপণ অভিযান শুরু

আপডেটের সময় ০৬:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১