ভিয়েনা ০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ঝালকাঠি পৌরসভার ৭৫৫ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
  • ৯৮ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি  : নতুন কোন করারোপ ছাড়াই দেশের প্রাচীনতম ঝালকাঠি পৌরসভার ২০২১-২০২২ সালের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভার বঙ্গবন্ধু কর্নারে ৭৫৫ কোটি ২৮ লাখ ১৯ হাজার ৮৯১ টাকার বাজেট পেশ করেন মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। প্রথম শ্রেণির এ পৌরসভার বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ৭৫১ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকা। সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৭৫২ কোটি ৯২ লাখ ৮৩ হাজার টাকা। এর মধ্যে উন্নয়নখাতে ব্যায় ধরা হয় ৭২৮ কোটি ৫৫ লাখ টাকা।

এছাড়াও বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ কোটি ৩৫ লাখ ৯৬ হাজার ৮৯১ টাকা। বাজেট  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব শাহীন সুলতানা, নির্বাহী প্রকৌশলী আবু হানিফ, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মনিরুদ্দোজা হারুন। বাজেটের ওপর বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান, পৌর কাউন্সিলর তরুণ কর্মকার ও হাফিজ আল মাহমুদ।

বাজেট অনুষ্ঠানে পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার বলেন, আওয়ামী লীগ সরকার দেশের সর্বত্র উন্নয়ন করে যাচ্ছেন। দেশের দ্বিতীয় কোলকাতাখ্যাত প্রচীন পৌরসভার উন্নয়নে যে বাজেট পেশ করা হয়েছে, তা বাস্তবায়ন করা হবে। বাজেট অনুষ্ঠানে পৌর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

বাধন রায়/ ইবি টাইমস

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠি পৌরসভার ৭৫৫ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

আপডেটের সময় ০৬:৩০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১