ভিয়েনা ০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

নলছিটিতে ইউপি নির্বাচন নৌকার কার্যালয় ভাঙচুর,বহিরাগত যুবক গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
  • ১৩৪ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর একটি নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে বিদ্রোহী প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় উপজেলার বরইকরণ গ্রামের বারই বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে বহিরাগত বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর কর্মী বহিরাগত এক যুবককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পান্নু হাওলাদার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ জনের নামে নলছিটি থানায় মামলা করেন।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এইচ এম আখতারুজ্জামান বাচ্চু অভিযোগ করেন, বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের পক্ষে চট্টগ্রাম থেকে আসা বহিরাগত সন্ত্রাসী টিটু খানের নেতৃত্বে ১০-১২ জনের একটি অস্ত্রধারী দল বারইকরণ গ্রামে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় কার্যালয়ের সামনে রাখা ৪টি মোটরসাইকেল ভাঙচুর করে তারা। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মিরাজ হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করে। সে লক্ষ্মীপুর জেলার চরকালকিনী গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। তিনি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সামসুল আলমের পক্ষে প্রচারণায় অংশ নিতে এসেছেন বলেও পুলিশকে জানায়।

এ ব্যাপারে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সামসুল আলম বলেন, আমার কোন বহিরাগত লোকজন প্রচারণায় নামেনি। এসব অভিযোগ মিথ্যা। কারা নির্বাচনী কার্যালয়ে ভেঙেছে, তা আমার জানা নেই।

নলছিটি থানার ওসি মাহামুদ প্রিন্স বলেন, পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। একজনকে গ্রেপ্তার হয়েছে। সে ওই এলাকার বাসিন্দা নয়। এ ঘটনায় ৪ জনের নামে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাধন রায়/ ইবি টাইমস

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নলছিটিতে ইউপি নির্বাচন নৌকার কার্যালয় ভাঙচুর,বহিরাগত যুবক গ্রেপ্তার

আপডেটের সময় ০৫:৩৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১